লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার

সুন্দরবনে এসআরবি-৬ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগী গ্রেপ্তার

শাহজাদপুরে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার, অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান পুলিশের

সোনারগাঁয়ে ঘরে ঢুকে নারীকে পিটিয়ে জখম, লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ

টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২

টঙ্গীতে বাসা থেকে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১৭ লাখ টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ বিহারী ক্যাম্পের রমজানসহ আটক ৪

ঘুষ বানিজ্যে অভিযুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সেই অফিস সহকারী কারাগারে

ট্টগ্রামের হালিশহর থানায় পিতার দায়ের করা একটি সিআর মামলায় দীর্ঘদিন পর আত্মসমর্পণ করতে গিয়ে আটক হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নাছিম শাহ। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

আদালতের আদেশের কপি সূত্রে জানা যায়, মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৭ এ বিচারাধীন। সি.আর মামলা নং- ১৭২/২৬ (হালিশহর)। মামলার বাদী *মোঃ শাহ সোলায়মান এবং আসামি তার ছেলে এইচ এ নাসিম শাহ।

মামলায় দণ্ডবিধির *৪০৬/৪২০/৩৮৬/৩৮৭/৩২৩/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগ।

আদেশে উল্লেখ করা হয়, গত ০৪/১১/২৬ ইং তারিখ মামলার ধার্য তারিখ না থাকলেও আসামি এইচ এ নাসিম শাহ বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন। এ সময় বাদী পক্ষ জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে এবং নথিপত্র পর্যালোচনা করে আদালত বলেন, পিতা কর্তৃক পুত্রের বিরুদ্ধে পেনাল কোডের ৪০৬/৩৮৬/৩৮৭ সহ অন্যান্য ধারায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা সার্বিক বিবেচনায় আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে সি/ডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।এর আগে একই মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট ইস্যু করেছিলেন আদালত। এ বিষয়ে আদালতের সত্যায়িত অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে।

জানা যায়, এইচ এ নাছিম শাহ ইতিপূর্বে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে পটকল নাজির হিসেবে কর্মরত ছিলেন। সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তাকে শাস্তিমূলকভাবে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলি করা হয়।

বদলির পরেও তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে। সর্বশেষ কোম্পানীগঞ্জে সমবায় অফিসের একটি কাজ করে দেওয়ার কথা বলে এক সেবাগ্রহীতার কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ নেন তিনি। দীর্ঘ ৮ মাস ধরে কাজ না করে টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকেন।

অবশেষে ভুক্তভোগী নিরুপায় হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর চাপের মুখে বাধ্য হয়ে সেই টাকা ফেরত দেন নাছিম শাহ। স্থানীয়দের অভিযোগ, এটি তার নিয়মিত ঘুষ বাণিজ্যের একটি খণ্ডচিত্র মাত্র।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ঘুষ বানিজ্যে অভিযুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সেই অফিস সহকারী কারাগারে

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি