গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় চেকপোস্ট চলাকালে পেট্রোল ও প্রাইভেটকারসহ ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া এলাকার মৃত শহীদুল ইসলাম সরকারের ছেলে মো. নাহিদ সরকার (৩০) এবং রংপুরের পীরগঞ্জ থানার আসানিয়া পাড়া এলাকার মো. মিথুনের ছেলে ও বর্তমানে ভোগড়া বাইপাস এলাকার মাহির বাসার ভাড়াটিয়া মো. আপন (১৮)। পুলিশ জানায়, নাহিদ সরকার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ নভেম্বর রাতে বাসন থানাধীন জোড়পুকুর সন্নিকট আসকর আলী পাম্পের সামনে প্রায় একশত গজ পূর্ব-দক্ষিণে নওজোড় টু জয়দেবপুর বাইপাসগামী মহাসড়কের সার্ভিস লেনে চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় ‘ঢাকা মেট্রো-গ-২৮-৮২১৭’ নম্বরের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ‘কিনলে’ লেখা বোতলে প্রায় এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ডাকা লকডাউন বা হরতাল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা পলাতক মাহিম (১৯)-সহ ঘোরাফেরা করছিল। আরও এক সহযোগীর হুকুমে এবং সংশ্লিষ্ট ‘আসকর আলী’ পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে তারা নাশকতার উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় উদ্ধারকৃত পেট্রোল ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় বাসন থানায় মামলা (নং-২৯) দায়ের করা হয়েছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন