লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

শিক্ষার আলো ছড়িয়ে দিতে মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমির কমিউনিটি শিক্ষা জরিপ।

কোনাবাড়ীতে শ্রমিকদের বাড়ী ভাড়া না বাড়ানোর আহ্বান এমপি মজিবুরের

মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন

রাতের অন্ধকারের থানা ছাড়লেন ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান।

আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা থাকায় নারায়ণগঞ্জে এমপি পুত্রকে শোকজ

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬ তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত..

কেরানীগঞ্জ এর কদমতলী এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

মান্দায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১০৪২ মেট্রিক টন

১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবি

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের ১১ মাসে ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরিচালিত ১৪১টি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।বুধবার (১৮ নভেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় এ সময়ে ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করে ১৬ বিজিবি। অভিযানে মোট ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে শুধু মাদকদ্রব্যের মূল্য ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা।

জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৮৮ হাজার ৮১২টি টাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ৩১৮টি ইয়াবা, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ১ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা, ১১০ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৭৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২১ বোতল ভারতীয় মদ ও ১১ লিটার বাংলা মদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। চলতি বছরের এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সীমান্তের আটটি স্থানে বিএসএফের এমন প্রচেষ্টা ব্যর্থ করে ৮৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকানো হয়।

সীমান্ত অপরাধ দমনে জনসচেতনতা বাড়াতে এ বছর ৫৪০টি সভা করেছে বিজিবি। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সীমান্ত নজরদারি জোরদারে সাপাহারের বৈকুণ্ঠপুর মৌজায় নব-আদাতলা নামে একটি নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) চালু করা হয়েছে। এ ছাড়া গানইর ও বড়তলী এলাকায় আরও দুটি বিওপির নির্মাণকাজ শেষ হয়েছে। শিগগিরই সেগুলোতে কার্যক্রম শুরু হবে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি