লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ইসমাইল হোসেন তোতার নেতৃত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মিছিলে  জনতার ঢল

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

 হাফেজ আবদুল হক শাহজাহানের সমর্থনে হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোডাউন...

মদের বোতল হাতে ছবি প্রকাশ: সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে নারায়ণগঞ্জের নেত্রী ফেরদৌসী আক্তার রেহানা

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

পিরোজপুরে ডিবির অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দুমকিতে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিবগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গণসমাবেশ ৷

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, মহাসড়ক অবরোধমুক্ত, দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা

দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন পোশাক শ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধমুক্ত রয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে।

সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় কোথাও অবরোধের খবর পাওয়া যায়নি। ফলে সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে। দুই দিনের ছুটি শেষে শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন বলেন, আজকের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ প্লাটুন বিজিবি, পুলিশ, শিল্প পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কাজে ফিরেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদিন পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, মহাসড়ক অবরোধমুক্ত, দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন পোশাক শ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধমুক্ত রয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে।

সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় কোথাও অবরোধের খবর পাওয়া যায়নি। ফলে সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে। দুই দিনের ছুটি শেষে শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন বলেন, আজকের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ প্লাটুন বিজিবি, পুলিশ, শিল্প পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও এসআরবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কাজে ফিরেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদিন পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি