বাগেরহাটের ফকিরহাটে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম জুলফিকার হোসেন জুয়েলসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৮ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।মামলার নথি অনুযায়ী, অপর আসামি হলেন সরদার আলাউদ্দীন (৬৯)। তিনি উপজেলার কাকডাঙ্গা এলাকার মৃত সরদার আব্দুল মালেকের ছেলে। অন্যদিকে, আওয়ামী লীগ নেতা এসএম জুলফিকার হোসেন (৪৭) উপজেলার আট্টাকী এলাকার শেখ সরোয়ার হোসেনের ছেলে। তিনি ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, দণ্ডবিধি, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। আটকের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন