লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ইসমাইল হোসেন তোতার নেতৃত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মিছিলে  জনতার ঢল

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

 হাফেজ আবদুল হক শাহজাহানের সমর্থনে হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোডাউন...

মদের বোতল হাতে ছবি প্রকাশ: সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে নারায়ণগঞ্জের নেত্রী ফেরদৌসী আক্তার রেহানা

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

পিরোজপুরে ডিবির অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দুমকিতে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিবগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গণসমাবেশ ৷

সোনারগাঁয়ে এলজিইডির উন্নয়নকাজ পরিদর্শনে জেলা নির্বাহী প্রকৌশলী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলমান উন্নয়ন প্রকল্প ও দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান। এ সময় তিনি কর্মকর্তাদের উপস্থিতি, দাপ্তরিক শৃঙ্খলা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

গত বুধবার (৬ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা এলজিইডি কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রকৌশলী মো. সোহেল হোসেনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরিদর্শনের শুরুতে জেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও হাজিরা খাতা যাচাই করেন। এ সময় দাপ্তরিক শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং সেবাগ্রহীতাদের মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে তিনি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এরপর উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে এলজিইডির বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা নির্বাহী প্রকৌশলী। পরিদর্শনকালে তিনি পঞ্চমীঘাট এলাকা এবং শম্ভুপুরা ইউনিয়ন ও বন্দর উপজেলার সংযোগস্থলে প্রস্তাবিত দৃষ্টিনন্দন সেতু নির্মাণের নির্ধারিত স্থান ঘুরে দেখেন। এ সময় সেতু নির্মাণের সম্ভাব্যতা ও প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “সোনারগাঁয়ে এলজিইডির অধীনে চলমান উন্নয়নকাজের গুণগত মান ও অগ্রগতি প্রশংসনীয়। কর্মকর্তাদের উপস্থিতি ও দাপ্তরিক শৃঙ্খলা দেখে আমি সন্তুষ্ট। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও সততার সঙ্গে প্রতিটি প্রকল্পের কাজ শেষ করতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নেওয়া সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।”

এ সময় জেলা সহকারী প্রকৌশলী আবদুল্লাহ মো. তাহের, উপজেলা উপসহকারী প্রকৌশলী জাহিদুল আলম তালুকদারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে এলজিইডির উন্নয়নকাজ পরিদর্শনে জেলা নির্বাহী প্রকৌশলী

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি