নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এ অভিযান চালায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭১/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করা হয়

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন