লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ইসমাইল হোসেন তোতার নেতৃত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মিছিলে  জনতার ঢল

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

 হাফেজ আবদুল হক শাহজাহানের সমর্থনে হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোডাউন...

মদের বোতল হাতে ছবি প্রকাশ: সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে নারায়ণগঞ্জের নেত্রী ফেরদৌসী আক্তার রেহানা

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

পিরোজপুরে ডিবির অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দুমকিতে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিবগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গণসমাবেশ ৷

আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাগবো" শিবচরে কর্মী সমাবেশে এমপি হানজালা

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে হাজী শরীয়ত উল্লাহ রহ. সমাজ কল্যাণ পরিষদের কমিটি প্রদান উপলক্ষে কর্মী সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে ৪নং ওয়ার্ড বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

​সংগঠনের সভাপতি আব্দুর রব খালাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য ও হাজী শরীয়ত উল্লাহ রহ. সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব পীরজাদা জিয়াউদ্দিন আহমেদ ত্বহা।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা বলেন, "শিবচরের তরুণ যুবক, বৃদ্ধ বাবারা ও আমার মা-বোনেরা আমাকে ভোট দিয়ে  শিবচরের এমপি বানিয়েছেন। আমি আপনাদের জন্য সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করছি উন্নয়নমূলক কাজ করতে। আপনারা আমাকে একটু সময় দিন, আমার ওপর আস্থা রাখুন।"আমি আজ কথা দিয়ে গেলাম,আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাগবো ইনশাআল্লাহ। 

​বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থার সেবা প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমাকে যদি সারা শিবচরে এমন ১৮ জন চেয়ারম্যান দিতে পারেন, তবে হানজালা যেমন আপনাদের দুয়ারে দুয়ারে গেছে, তেমনি চেয়ারম্যান-মেম্বাররাও আপনাদের দুয়ারে গিয়ে সেবা পৌঁছে দেবে। বর্তমানে কোনো নাগরিক সনদ বা সেবার জন্য লোকজনকে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। আমার মনোনীত চেয়ারম্যানদের কাছে কোনো সেবার জন্য আপনাদের ঘুরতে হবে না—এই প্রতিশ্রুতি আমি আজকে দিয়ে গেলাম।"

​বক্তব্যের একপর্যায়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিলখী ইউনিয়নে আব্দুর রব খালাসীর নাম চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং উপস্থিত এলাকাবাসীর কাছে তার জন্য দোয়া চেয়ে বলেন, "আপনাদের হাতে আব্দুর রব খালাসীকে তুলে দিলাম, আপনারা তাকে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করবেন।"

​সভাপতির বক্তব্যে আব্দুর রব খালাসী বলেন, "আমি দীর্ঘ দিন প্রবাসে ছিলাম, নিজের জন্য পাওয়ার কিছু নেই। আমি আপনাদের সেবা করতে চাই, তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে সমাজ থেকে মাদক ও দুর্নীতি দূর করতে পারব ইনশাআল্লাহ। তবে এজন্য আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান বানাতে হবে।"

​সভা শেষে ৭৯ সদস্য বিশিষ্ট হাজী শরীয়ত উল্লাহ রহ. সমাজ কল্যাণ পরিষদের নিলখী ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আব্দুর রব খালাসীকে সভাপতি এবং মো. শামীম মুন্সীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাগবো" শিবচরে কর্মী সমাবেশে এমপি হানজালা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি