স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েও কোনো বিদেশি শক্তির কাছে মাথানত করেননি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি কখনো দেশ ও দেশের মানুষের সঙ্গে বেঈমানি করেননি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের কিছু নেতাকর্মীর উদ্দেশে খোকন তালুকদার বলেন, রাজপথে তারেক রহমানকে নিয়ে যারা কটূক্তি করছেন, তারা মনে রাখবেন—যেভাবে এসেছেন, সেভাবেই চলে যেতে হবে। এ দেশে রাজাকারদের কোনো ঠাঁই নেই। বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়েই তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করবেন। দেশের জনগণ তাঁর হাতকে শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আদর্শবান বাবা-মায়ের সন্তান। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি কখনো এ দেশের মাটি ও স্বাধীনতার সঙ্গে বেঈমানি করবেন না। ভালোবাসা শুধু মুখে প্রকাশের বিষয় নয়, এটি হৃদয়ে ধারণ করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ হৃদয়ে ধারণ করেছেন, বেগম খালেদা জিয়াকেও ভালোবাসায় স্মরণ করছেন। ঠিক তেমনি তারেক রহমানকেও দেশের মানুষ হৃদয়ে স্থান দিয়েছেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির নেতা লাভলু হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন