লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ইসমাইল হোসেন তোতার নেতৃত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মিছিলে  জনতার ঢল

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

 হাফেজ আবদুল হক শাহজাহানের সমর্থনে হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোডাউন...

মদের বোতল হাতে ছবি প্রকাশ: সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে নারায়ণগঞ্জের নেত্রী ফেরদৌসী আক্তার রেহানা

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

পিরোজপুরে ডিবির অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দুমকিতে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিবগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গণসমাবেশ ৷

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার মোট ৪৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫ জন কিশোরকে আটক করেছে পুলিশ। পৃথক মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৬০ গ্রাম গাঁজা ও চার পিস ইয়াবা ট্যাবলেট।

শনিবার (৭ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার সব থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়। রবিবার (৮ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ১২ জন, ফরিদগঞ্জ থানা পুলিশ ৮ জন, মতলব দক্ষিণ থানা পুলিশ ২ জন, মতলব উত্তর থানা পুলিশ ৪ জন, হাজীগঞ্জ থানা পুলিশ ৪ জন, শাহরাস্তি থানা পুলিশ ২ জন এবং কচুয়া থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। এ অভিযানে মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে হাইমচর থানায় একজন, ফরিদগঞ্জ থানায় দুজন, মতলব উত্তর থানায় একজন এবং শাহরাস্তি থানায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে হাইমচর ও ফরিদগঞ্জ থানা পুলিশ দুই পিস করে মোট চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ছাড়া মতলব উত্তর থানা পুলিশ ২০ গ্রাম এবং শাহরাস্তি থানা পুলিশ ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এদিকে, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, হাইমচর থানায় ৪ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, মতলব দক্ষিণ থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন এবং কচুয়া থানায় ৫ জনসহ মোট ২৫ জন কিশোরকে আটক করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক ২৫ কিশোরের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি