নওগাঁর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সীমান্ত অপরাধ দমনে সাপাহারে নতুন একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জেলার সাপাহার উপজেলার নব আদাতলা নামক স্থানে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন এবং ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের। তিনি বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ করছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১১৫ কিলোমিটার সীমান্তে দায়িত্ব পালন করছে। নতুন বিওপি স্থাপনের ফলে সীমান্ত সুরক্ষা আরও জোরদার হওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান, মাদক ও মানব পাচার এবং পুশইন ঠেকাতে নতুন বিওপিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন