নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলিসহ ১ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় সদর মডেল থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাদ্দাম মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান চালানো হয়।
এসময় ১নং বাবুরাইল সংলগ্ন মোবারকশাহ রোডস্থ বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়ীর মোজাম্মেল হক রাজন এর বসত ঘরের ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোজাম্মেল হক রাজন (৩৯), পিতা- মো. সিরাজ মিয়া, ১নং বাবুরাইল ঋষিবাড়ী সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া,
তার কাছ থেকে MADE IN USA খোদাই করে লেখা ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন