লগইন
প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে বিএনপির সতর্ক অবস্থান, শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান

শিল্পাঞ্চল গাজীপুরের টঙ্গীতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

সকাল ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় শাহিনুর ইসলাম সরকার রনির নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। 

এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক নবীন হোসেন, মহানগর কর্মজীবী দলের সভাপতি আইয়ুব খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি সম্মান জানিয়ে যৌক্তিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তবে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কোনো মহল যেন শিল্পাঞ্চলে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাঁরা আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন সচল রাখা জরুরি। কোনো ধরনের গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তাঁরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ ঘিরে বিএনপির সতর্ক অবস্থান, শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

শিল্পাঞ্চল গাজীপুরের টঙ্গীতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

সকাল ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় শাহিনুর ইসলাম সরকার রনির নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। 

এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক নবীন হোসেন, মহানগর কর্মজীবী দলের সভাপতি আইয়ুব খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি সম্মান জানিয়ে যৌক্তিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তবে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কোনো মহল যেন শিল্পাঞ্চলে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাঁরা আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন সচল রাখা জরুরি। কোনো ধরনের গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তাঁরা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি