লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

নওগাঁর ধামইরহাটে খড়বোঝাই ট্রাকে আগুন, বিজিবির তৎপরতায় রক্ষা পেল ট্রাক

আন্দোলন মোকাবিলায় গাজীপুরের বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীদের অবস্থান

সোনারগাঁয়ে সীমানা বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলন, অভিযানে  ৭৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে শ্রমিক আন্দোলনে সহিংসতা, কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের

পোশাক শ্রমিক আন্দোলনের  সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সাভারে  ঢাকা বিভাগের ডিআইজি মোস্তাফিজুর রহমান

পোশাক শ্রমিক আন্দোলনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সাভারে ঢাকা বিভাগের ডিআইজি মোস্তাফিজুর রহমান

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার আতাশুর এলাকায় ওসমান গনি স্টিল কর্পোরেশনের পশ্চিম পাশে রাস্তা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহিদুল ইসলাম মৃদুল (২৭), পারভেজ (২২), রাফি হোসেন রুবেল (৩০) ও হৃদয় দেওয়ান (২৬)।

এদিকে, একই রাতে পৃথক অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় পেটুক রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মো. মনির (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি দক্ষিণের দুটি চৌকস দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার আতাশুর এলাকায় ওসমান গনি স্টিল কর্পোরেশনের পশ্চিম পাশে রাস্তা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহিদুল ইসলাম মৃদুল (২৭), পারভেজ (২২), রাফি হোসেন রুবেল (৩০) ও হৃদয় দেওয়ান (২৬)।

এদিকে, একই রাতে পৃথক অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় পেটুক রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মো. মনির (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি দক্ষিণের দুটি চৌকস দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি