নওগাঁর ধামইরহাটে বৈদ্যুতিক তারের সংস্পর্শে খড়বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রাকটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার তালান্দার মোড়ে এ ঘটনা ঘটে। স্থানটি আগ্রাদ্বিগুণ বিওপি থেকে প্রায় ১৫০ গজ উত্তরে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, ট্রাকটি আগ্রাদ্বিগুণ থেকে ফরিদপুরের উদ্দেশে যাওয়ার পথে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বোঝাই করা খড়ে আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আগ্রাদ্বিগুণ বিওপির বিজিবি সদস্যরা।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন