নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাপ্পু (৩০) নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপও বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বেওলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত পাপ্পুকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান। এ সময় আহসানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাসেল হোসাইনসহ অভিযানে নিয়োজিত ফোর্স উপস্থিত ছিলেন।
অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন