লগইন
প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

নওগাঁর ধামইরহাটে খড়বোঝাই ট্রাকে আগুন, বিজিবির তৎপরতায় রক্ষা পেল ট্রাক

আন্দোলন মোকাবিলায় গাজীপুরের বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীদের অবস্থান

সোনারগাঁয়ে সীমানা বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলন, অভিযানে  ৭৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে শ্রমিক আন্দোলনে সহিংসতা, কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের

পোশাক শ্রমিক আন্দোলনের  সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সাভারে  ঢাকা বিভাগের ডিআইজি মোস্তাফিজুর রহমান

পোশাক শ্রমিক আন্দোলনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সাভারে ঢাকা বিভাগের ডিআইজি মোস্তাফিজুর রহমান

সোনারগাঁয়ে সীমানা বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

সোনারগাঁয়ে সীমানা বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে হামলা, অশালীন ভাষায় গালিগালাজ, ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. সুমন মিয়া আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. সুমন মিয়ার সঙ্গে প্রতিবেশী মোসা. ইতি (২৭), স্বামী মো. আলী (৩৫)-এর দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে মোসা. যুথি (৩৫), স্বামী সাইফুল ইসলাম মিঠু (প্রবাসী), এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি প্রায়ই সুমন ও তাঁর পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১ নভেম্বর ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা সুমনের বাড়ির পূর্ব পাশের দেয়ালের ওপর ইট-সিমেন্ট দিয়ে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেন। এ সময় সুমন বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হন এবং মারমুখী আচরণ করেন। একপর্যায়ে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ ছাড়া সুমনের মায়ের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুমন মিয়া।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ বারিক বলেন, “আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে সীমানা বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে হামলা, অশালীন ভাষায় গালিগালাজ, ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. সুমন মিয়া আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. সুমন মিয়ার সঙ্গে প্রতিবেশী মোসা. ইতি (২৭), স্বামী মো. আলী (৩৫)-এর দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে মোসা. যুথি (৩৫), স্বামী সাইফুল ইসলাম মিঠু (প্রবাসী), এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি প্রায়ই সুমন ও তাঁর পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১ নভেম্বর ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা সুমনের বাড়ির পূর্ব পাশের দেয়ালের ওপর ইট-সিমেন্ট দিয়ে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেন। এ সময় সুমন বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হন এবং মারমুখী আচরণ করেন। একপর্যায়ে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ ছাড়া সুমনের মায়ের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুমন মিয়া।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ বারিক বলেন, “আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি