লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মোংলা পুলিশের বিশেষ অভিযানে ১৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

মোংলার জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা  ঔষধ বিতরণ করেছে কোস্ট গার্ড।

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন এমপি মানিক

মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর আত্মহত্যা

কালিয়াকৈরে ফের ত্রিশ হাজার বেতনের দাবীতে কারখানার শ্রমিকদের বিক্ষাভ, দীর্ঘ যানজট

মান্দায় দলিল লেখক সমিতির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি ডা. টিপু

মান্দায় দলিল লেখক সমিতির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি ডা. টিপু

মোংলা পুলিশের বিশেষ অভিযানে ১৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা পুলিশের বিশেষ অভিযানে ১৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঁশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মোঃ কুতুব উদ্দিন গাজী (৩৮)। তিনি মোংলা উপজেলার বাঁশতলা গ্রামের হাকিম গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়রা থানার মামলা নম্বর ০৬(১১)১৭-এর আসামি কুতুব উদ্দিন গাজীকে খুলনার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ১৬ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালতের রায়ের পর থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই মোঃ আবু হানিফা কামালের নেতৃত্বে পুলিশের দলটি শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাঁশতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মোংলা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আমার দেশকে বলেন, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের ঘটনায় মোংলা থানা পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা সহ সংশ্লিস্টরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মোংলা পুলিশের বিশেষ অভিযানে ১৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

বাগেরহাটের মোংলায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঁশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মোঃ কুতুব উদ্দিন গাজী (৩৮)। তিনি মোংলা উপজেলার বাঁশতলা গ্রামের হাকিম গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়রা থানার মামলা নম্বর ০৬(১১)১৭-এর আসামি কুতুব উদ্দিন গাজীকে খুলনার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ১৬ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালতের রায়ের পর থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই মোঃ আবু হানিফা কামালের নেতৃত্বে পুলিশের দলটি শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাঁশতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মোংলা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আমার দেশকে বলেন, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের ঘটনায় মোংলা থানা পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা সহ সংশ্লিস্টরা

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি