শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উদ্বোধন শেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ উপস্থিত অতিথিরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরাও অভিযানে অংশ নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করেন।
ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি। এ লক্ষ্যেই বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনাসহ আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা মনে করেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
শিমুল অধিকারী সুমন চাঁদপুর প্রতিনিধি-০১৯১২৯১৯৭৩৮

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন