লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন এমপি মানিক

মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর আত্মহত্যা

কালিয়াকৈরে ফের ত্রিশ হাজার বেতনের দাবীতে কারখানার শ্রমিকদের বিক্ষাভ, দীর্ঘ যানজট

মান্দায় দলিল লেখক সমিতির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি ডা. টিপু

নওগাঁর তিলকপুরে ইউপি নির্বাচন ঘিরে ইয়াসিন আলী নান্নুর নির্বাচনী সমাবেশ

গাজীপুরে আব্দুল খালেক শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ফল প্রকাশ ১৬ ডিসেম্বর

হাবিবুর রহমানকে থানা থেকে ছাড়াতে ছাত্রদল নেতা শাওনের দৌড়ঝাঁপ, ভিডিও ঘিরে আলোচনা

সোনারগাঁও সরকারি কলেজের এইচএসসি ফলে চরম বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ!

সোনারগাঁও সরকারি কলেজের এইচএসসি ফলে চরম বিপর্যয়, পাসের হার মাত্র ২৩ শতাংশ!

মান্দায় দলিল লেখক সমিতির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি ডা. টিপু

মান্দায় দলিল লেখক সমিতির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি ডা. টিপু

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতি লিমিটেডের নতুন অনুমোদিত কমিটি গঠন করা হয়েছে। সমিতির কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সাধারণ সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ নিরসনের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এ সময় নবগঠিত কমিটির সদস্যরাও সংসদ সদস্যকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কার্যক্রম স্বেচ্ছাচারীভাবে পরিচালিত হওয়া, নির্বাচন ছাড়াই কমিটি গঠন, সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এমন পরিস্থিতিতে সমিতির স্বাভাবিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ সদস্যদের অধিকার ও স্বার্থ রক্ষায় বর্তমান কমিটির কার্যক্রম অব্যাহত রাখা সমীচীন নয় বলে মনে করেন সংসদ সদস্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে সংসদ সদস্য নিজেও সম্পৃক্ত ছিলেন। জনস্বার্থ ও সমিতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন অনুমোদিত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সমিতির কার্যক্রম সমবায় সমিতির প্রচলিত বিধি-বিধান অনুযায়ী পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন রেজাউল করিম মণ্টু, মকবুল হোসেন ও তৈয়ব আলী।

১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হাসিব, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আসলাম আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অরুন কুমার, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নওশেদুর রহমান এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম।

এ ছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইসমাইল হোসেন, ইসরাফিল আলম, মোজাহার আলী, মামুনুর রশিদ, আল- আমিন (১), মোজাম্মেল হক ও আতাউর রহমান।

নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু তাঁদের শুভেচ্ছা জানান। অন্যদিকে নবগঠিত কমিটির সদস্যরাও সংসদ সদস্যকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা ফিরে আসবে। পাশাপাশি সমিতির সাধারণ সদস্যদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে নবগঠিত কমিটি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মান্দায় দলিল লেখক সমিতির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি ডা. টিপু

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি