ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়না আক্তার (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত ২টা ১৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার জনি টাওয়ারের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই ইয়াকুব আলীসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ময়না আক্তার (৪৮) ঢাকার দোহার থানার কাজির চর বেপারী বাড়ি এলাকার বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ময়না আক্তারের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নম্বর ৮৭, তারিখ ৩১ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পরে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন