সাংবাদিক আরিফুর রহমান আফজালীর পিতার ইন্তেকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শোক
সাতকানিয়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আরিফুর রহমান আফজালীর শ্রদ্ধেয় পিতা এবং কেরানীহাটের প্রবীণ ব্যবসায়ী জনাব হাবিবুর রহমান সওদাগর আজ শনিবার সকাল ১০:০০ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর গ্রামে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম হাবিবুর রহমান সওদাগর সৎভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে জনগণের সেবা করার চেষ্টা করেছিলেন। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁর নেক আমলসমূহ কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।
নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের এই কঠিন শোক সহ্য করার মতো ‘সবরে জামিল’ দানে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন