শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এবং পত্নীতলা উপজেলার তেপুকুরিয়া স্কুলের পশ্চিম পাশে একটি আমবাগানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ধামইরহাট উপজেলার দক্ষিণ খন্ডা গ্রামের মো. রিফাত (২২) ও পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের মো. রুবেল হোসেন (৩৩)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল আগ্রাদ্বিগুন বাজারের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মুঠোফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ রিফাতকে আটক করা হয়।
অন্যদিকে, রাত ৮টা ৩০ মিনিটে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল তেপুকুরিয়া স্কুলের পশ্চিম পাশে একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মুঠোফোনসহ রুবেল হোসেনকে আটক করা হয়।
১৪ বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে জব্দ করা মালামালসহ তাঁদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন