নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম হঠাৎ ফতুল্লা মডেল থানা ও "ক" সার্কেল অফিস পরিদর্শনে আসেন।
গত শনিবার তিনি "ক" সার্কেল অফিস, নারায়ণগঞ্জ বার্ষিক পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ("ক" সার্কেল) মো. শামীম হোসেন তাঁকে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেজিস্টার নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি সেবার মানোন্নয়ন, মামলার তদন্তে নিখুঁতভাবে তদারকি, হত্যা, ধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং পেশাদারিত্বের সাথে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, আফরোজা হোসেন খান, মনিরা ইয়াছমিন এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোহাম্মদ মাহবুব আলম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্) আজিজুর রহমানসহ "ক" সার্কেল অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন