মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) পৃথক সময়ে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিক্ষার্থী হলেন, মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং একই ইউনিয়নের নতুনগ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পি হোসাইন চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুর ১২টার পর নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি মাগুরার শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
অন্যদিকে, অনন্যা শিকদার কুলিয়া-কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে নিজ ঘরে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয় এক পল্লিচিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন