লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সাভারে ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

‎গোপাল মালাকার, সাভার প্রতিনিধি

‎

‎সাভারে একটি মাদ্রাসায় ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

‎সোমবার (২৬ অক্টোবর)  সকাল  থেকে দুপুর পর্যন্ত সাভারের বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকায় এ মানববন্ধন করে তারা। হাতে হাত রেখে মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। 

‎মানববন্ধন থেকে এসময় জানানো হয় বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাতুল মহিলা মাদ্রাসায় সম্প্রতি ১৩ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করেন মাদ্রাসার পরিচালক শিক্ষক মাওলানা আব্দুল বারী। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটিতে ব্যাপক ভাঙচুর চালায়। এঘটনায় একদিন পরেই সাভার মডেল থানায় ধর্ষণ মামলার বাদিসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাটের একটি মামলা দায়ের করেন ধর্ষণকারী পলাতক শিক্ষক আব্দুল বারির ছেলে উমায়ের। পরে আজ এলাকাবাসী ধর্ষণকারীকে গ্রেপ্তার ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে। এসময় তারা অবিলম্বে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার না করলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সাভারে ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

‎গোপাল মালাকার, সাভার প্রতিনিধি

‎

‎সাভারে একটি মাদ্রাসায় ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। 

‎সোমবার (২৬ অক্টোবর)  সকাল  থেকে দুপুর পর্যন্ত সাভারের বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকায় এ মানববন্ধন করে তারা। হাতে হাত রেখে মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। 

‎মানববন্ধন থেকে এসময় জানানো হয় বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাতুল মহিলা মাদ্রাসায় সম্প্রতি ১৩ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করেন মাদ্রাসার পরিচালক শিক্ষক মাওলানা আব্দুল বারী। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটিতে ব্যাপক ভাঙচুর চালায়। এঘটনায় একদিন পরেই সাভার মডেল থানায় ধর্ষণ মামলার বাদিসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাটের একটি মামলা দায়ের করেন ধর্ষণকারী পলাতক শিক্ষক আব্দুল বারির ছেলে উমায়ের। পরে আজ এলাকাবাসী ধর্ষণকারীকে গ্রেপ্তার ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে। এসময় তারা অবিলম্বে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার না করলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি