লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামি

কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী 

ঢাকার কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। চুরি করতে গিয়ে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, গত ২৩ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর রসুলপুর বাজার এলাকায় একটি ফ্ল্যাটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে অভিযুক্তরা। এ সময় ডালিয়া আক্তার বাধা দিলে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।

এদিকে, পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করে নিহতের পরিবার অভিযোগ করেছে, কুয়েতপ্রবাসী বিল্লাল নামে এক ব্যক্তির পরিকল্পনায় ভাড়াটে খুনি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পরিবারের দাবি, প্রকৃত পরিকল্পনাকারীকে আড়াল করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মো. অনিক, মো. আশিক ও মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

তবে হত্যাকাণ্ডের পেছনে চুরিই মূল উদ্দেশ্য, নাকি এর নেপথ্যে অন্য কোনো পরিকল্পনা রয়েছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় নিহতের পরিবার ও এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামি

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

কেরানীগঞ্জ প্রতিনিধি : আরমান ঢালী 

ঢাকার কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। চুরি করতে গিয়ে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, গত ২৩ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর রসুলপুর বাজার এলাকায় একটি ফ্ল্যাটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে অভিযুক্তরা। এ সময় ডালিয়া আক্তার বাধা দিলে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।

এদিকে, পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করে নিহতের পরিবার অভিযোগ করেছে, কুয়েতপ্রবাসী বিল্লাল নামে এক ব্যক্তির পরিকল্পনায় ভাড়াটে খুনি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পরিবারের দাবি, প্রকৃত পরিকল্পনাকারীকে আড়াল করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মো. অনিক, মো. আশিক ও মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

তবে হত্যাকাণ্ডের পেছনে চুরিই মূল উদ্দেশ্য, নাকি এর নেপথ্যে অন্য কোনো পরিকল্পনা রয়েছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় নিহতের পরিবার ও এলাকাবাসী।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি