লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মাগুরায় যুবদল নেতা হত্যার বিচার দাবি, বিষাদে পালিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি

ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন হত্যাকাণ্ডের বিচার দাবিতে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিষাদ ও ক্ষোভের মধ্য দিয়ে পালন করেছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাগুরা জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি। পরে র‍্যালিটি জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সম্প্রতি নিহত যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। তাঁরা বলেন, প্রিয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সাকের হোসেনের হত্যাকাণ্ডে নেতাকর্মীদের মনে আনন্দ নেই। গত ২১ অক্টোবর একজন নিবেদিতপ্রাণ যুবদল নেতাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। নিহত সাকের হোসেনের স্ত্রীর দায়ের করা মামলায় একজন নারী ও ঢাকার এক যুবদল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও মামলার অগ্রগতি নিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করেন। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, “এবারের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য আনন্দের নয়, বরং বিষাদের। সাকের হোসেন হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ন্যায়বিচারের দাবি জানিয়ে যাব।”

এ সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ইতিহাস, ঐতিহ্য ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন।

কর্মসূচিতে জেলা বিএনপি, জেলা যুবদল এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। তাঁদের স্লোগানে মুখর হয়ে ওঠে কর্মসূচির এলাকা। তবে সাকের হোসেন হত্যার বিচার দাবিই ছিল এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান আলোচ্য বিষয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মাগুরায় যুবদল নেতা হত্যার বিচার দাবি, বিষাদে পালিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি