মোঃ আরিফুর রহমান স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আরমান হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাতে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ) টাঙ্গাইলের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে মির্জাপুর থানার বহুরিয়া এলাকার খানবাড়ি থেকে মো. আরমান হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি ওই এলাকার বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পরে গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।নো হয়

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন