লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচিত ধামরাইয়ের সেই কারখানায় আগুন

‎
‎কার্তিক ঘোষ ঃ
‎
‎ঢাকার ধামরাইয়ে ৩ কোটি ২৮ লাখ টাকার বেশি ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচনায় আসা জিনলিয়ান ইলেক্ট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার এক চীনা নাগরিক আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
‎
‎রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
‎
‎ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, রোববার রাত ১০টা ৩০ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রাত ১০টা ৫০ মিনিটে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১১টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়।
‎
‎ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
‎
‎৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ!
‎
‎জিনলিয়ান ইলেক্ট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ লিমিটেড একটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। গত ১৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পশ্চিম)। ওই অভিযানে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটনের কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
‎
‎গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রকাশিত এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় কারখানায় তৈরি ব্যাটারির পাশাপাশি ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জাম পাওয়া যায়। এ ছাড়া আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোনও পাওয়া যায়। প্রাথমিকভাবে ভ্যাট ফাঁকির সন্দেহ হওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য প্রতিষ্ঠানটির দলিলপত্র জব্দ করা হয়।
‎
‎জব্দ করা দলিলপত্র পর্যালোচনা করে এনবিআর জানায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রির তথ্য গোপন করেছে। এর ফলে ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়।
‎
‎এ ছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল কেনার তথ্য গোপন করার মাধ্যমে আরও ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন করা হয় বলে জানায় এনবিআর।
‎
‎সব মিলিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগের কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড।
‎
‎ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচনায় আসা এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঙ্গে ভ্যাট ফাঁকির অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচিত ধামরাইয়ের সেই কারখানায় আগুন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি