স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান ও তার বাহিনীর বিরুদ্ধে এক টুপি ব্যবসায়ীকে দফায় দফায় মারধর, ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং এলাকা ছাড়ার হুমকির তীব্র অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম জানা গেছে, যিনি দীর্ঘ ২৫ বছর ধরে শহরের ডিআইটি রেললাইন এলাকায় অত্যন্ত সুনামের সাথে ‘আকরাম টুপি হাউজ’ নামে একটি দোকান পরিচালনা করে আসছেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, বিভা হাসানের প্রচ্ছন্ন মদদে তার বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য মোশাররফ প্রতিনিয়ত ওই দোকানে গিয়ে চাঁদার টাকা দাবি করে আসছিলেন। সম্প্রতি চাঁদার মাত্রা চরম রূপ নেয় এবং ব্যবসায়ীকে আলটিমেটাম দিয়ে বলা হয়, “নারায়ণগঞ্জে বিভা হাসানের ওপরে কোনো হাসান নেই, কালকের মধ্যে ১০ লাখ টাকা দিবি।”
ভুক্তভোগী জানান, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিভা হাসানের বাহিনী দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। দীর্ঘ ২৫ বছর ধরে অনেক কষ্ট ও সততার সাথে ব্যবসা করে আসা এই ব্যবসায়ীকে জোরপূর্বক বিভা হাসানের কার্যালয়ে ধরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্মমভাবে মারধর করা হয় এবং চাঁদা না দিলে নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়।
এই ন্যাক্কারজনক ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে এবং সুবিচারের আশায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ করার পর তার ওপর হামলার মাত্রা ও নৃশংসতা আরও বেড়ে যায় বলে তিনি জানান। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ী তীব্র ক্ষোভ ও বিচারহীনতার সংস্কৃতি প্রকাশ করে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, "আমি দীর্ঘ ২৫ বছর ধরে অনেক কষ্টে এখানে ব্যবসা করছি। দল ক্ষমতায় আসায় তাদের পাওয়ার আরও বেড়ে গেছে। আমি এই অন্যায়ের বিরুদ্ধে আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।"
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসানসহ জড়িত চাঁদাবাজ বাহিনীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন