শ্রী মোহন চন্দ্র , (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের আগেই ২১৫ কেজি ওজনের একটি কালো কষ্টিপাথরের অংশবিশেষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথর ও একটি মোবাইল ফোনের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বিজিবি জানতে পারে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খামারপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে কালো কষ্টিপাথর মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১২টা ৫ মিনিটের দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে বিজিবির ৩০ সদস্যের একটি বিশেষ টহলদল, পুলিশের একটি টহলদল ও স্থানীয় প্রশাসন অংশ নেয়।
পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২১৫ কেজি ওজনের একটি কালো কষ্টিপাথরের অংশবিশেষ উদ্ধার করা হয়। ডিজিটাল স্কেলে পরিমাপ করে পাথরটির ওজন নিশ্চিত করা হয়। এ সময় শ্রী কৃষ্ণকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শ্রী ভবেন্দ্র কৃষ্ণের ছেলে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা কষ্টিপাথরের সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া আটক ব্যক্তির কাছ থেকে এক হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাথর ও মোবাইল ফোনসহ উদ্ধার করা সামগ্রীর সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, উদ্ধার করা কষ্টিপাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার, বদলগাছী, নওগাঁর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। পাথরটি পাহাড়পুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে৷

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন