মোঃ আরিফুর রহমান স্টাফ রিপোর্টার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ ও তাঁর মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাসচালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বাসচালক মো. আলতাফ (২৫), চালকের সহকারী মো. রাব্বি (২১) এবং বাসের কন্ডাক্টর সাগর ওরফে সজিব মাতুব্বর (২৪)। তাঁদের বাড়ি যথাক্রমে দিনাজপুর, সুনামগঞ্জ ও ফরিদপুর জেলায়।
মামলার বিবরণে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী নারী ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। পথে অন্যান্য যাত্রী নেমে গেলে বাসটি ফাঁকা হয়ে পড়ে। এ সময় বাসচালক, তাঁর সহকারী ও কন্ডাক্টর ওই নারীকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
এ ছাড়া তাঁকে ভয়ভীতি দেখিয়ে কানের দুল, নগদ ৩৬ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বাসটি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘোরাঘুরি করতে থাকেন তাঁরা।
পরদিন সকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি থামলে ভুক্তভোগী নারী সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশের কাছে ঘটনার বিবরণ দেন। পরে পুলিশ বাসসহ তিনজনকে আটক করে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনার দিনই ভুক্তভোগী নারী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ও টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলায় মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
মো আরিফুর রহমান
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন