মোঃ ফরিদ উদ্দীন
চট্টগ্রামের সাতকানিয়ায় পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ খাইয়ে অচেতন করে ১৪ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইমন (২৩) এবং নুরুল আবছার (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর শিশুটির মা বাড়িতে না থাকার সুযোগে এক প্রতিবেশী নারী তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে সুকৌশলে তাকে চেতনানাশক মিশানো পানি খাইয়ে অচেতন করা হয়। পরে দুই আসামি মিলে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, মামলার পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন