মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় বেকার যুব ও যুবনারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ আসাদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ সাবরিন মোস্তারী এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল। এছাড়া সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল হোসেন ও যুব উন্নয়ন অফিসার মোঃ এনামুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্বখাতভুক্ত অপ্রাতিষ্ঠানিক এই প্রশিক্ষণ কোর্সের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২১ দিন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার বেকার যুব ও যুবনারীরা পোশাক তৈরিতে দক্ষ হয়ে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
আরিফ হোসেন,

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন