লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মোজাম্মেল হক সোহেলের ওপর হামলার প্রতিবাদে যুবদলের সমাবেশ

শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি

বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের ‎সফল সমাপ্তি

মোহাম্মদ নগর হাউজিং সোসাইটি কল্যাণ সমিতির মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোরগ্যাং বিরোধী আলোচনা সভা

তথ্য সংগ্রহে কোন অনিয়ম ,টাকা-পয়সা লেনদেন,কোন পক্ষপাতিত্ব হয়, তাহলে তাকে কোন ছাড় দেওয়া হবে না  (এমপি) মজিবুর রহমান

গার্মেন্টস শিল্পে  নূন্যতম  মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে ৩৫ টি শ্রমিক সংগঠনের সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের ‎সফল সমাপ্তি

বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের ‎সফল সমাপ্তি

‎শফিকুল ইসলাম শামীম,নিজস্ব প্রতিবেদক:

‎

‎বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সফল সমাপ্তি হয়েছে।

‎

‎ আজ সোমবার  বিকেলে সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। এর আগে তিনি ক্যাম্পে প্রশিক্ষণরত খুদে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, তাদের প্রশিক্ষণের অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন এবং তাদের উৎসাহিত করেন। এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ তার সাথে ছিলেন। 

‎

‎প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবান্ধব বর্তমান সরকারের ”ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা”স্লোগানের ছায়াতলে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বাছাইকৃত প্রতিভাবান খুদে খেলোয়াড়েরা ভবিষ্যতে জাতীয় দলের নেতৃত্ব দেবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকাকে সমুন্নত রাখবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, প্রাথমিক পর্যায় থেকেই পরিকল্পিত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে তরুণ খেলোয়াড়েরা নিজেদের ক্রীড়া প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটাতে সক্ষম হবে। তিনি দেশব্যাপী যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকমুক্ত ও ঐক্যের জাতি গঠনে এগিয়ে যাবার আহবান জানান।

‎ উল্লেখ্য প্রশিক্ষণ ক্যাম্পে মোট ২২৭ জন খেলোয়াড় অংশ নেন  এবং এদের মধ্যে ৪০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়, যারা আগামীতে বিকেএসপির দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ  ভর্তি হওয়ার সুযোগ পাবে। 

‎

‎নতুন কুঁড়ি স্পোর্টসের এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় খুদে খেলোয়াড়দের ক্রীড়া প্রতিভা বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য যোগ্য ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা। বিকেএসপির প্রশিক্ষণ পরিবেশ ও বিশেষজ্ঞ তত্ত্বাবধানের মাধ্যমে এসব খেলোয়াড়ের ক্রীড়া নৈপুণ্য উন্নয়নের পাশাপাশি শৃঙ্খলা, অধ্যবসায় ও দলগত চেতনা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হলে এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যায়।

‎

‎এর আগে প্রতিমন্ত্রী ফুটবল মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস ও বিকেএসপির ফুটবলারদের মেধ্যকার প্রীতি ম্যাচ উপভোগ করেন।

‎

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের ‎সফল সমাপ্তি

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি