মো: ওমর সানি টঙ্গী :
গাজীপুরের টঙ্গীতে গাজীপুর মিডিয়া ক্লাবের ২০২৬-২০২৯ মেয়াদের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলীর সুরতরঙ্গ রোডে গাজীপুর সেন্ট্রাল ল কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ক্লাবের আইনবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম মাসুদ।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তারেক রহমান জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. বশির আলম। প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট লুৎফুর রহমান ও মনসুর আহমেদ।
অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মো. আলেক, জাহাঙ্গীর আলম, নিশাত মাহমুদ জালাল, সেলিম কাজলসহ ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গাজীপুর মিডিয়া ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে সংগঠনটি ইতিবাচক ভূমিকা রাখবে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন