রিপোর্ট: শ্রাবণ আহমেদ
রাজধানীর জুরাইনে চিহ্নিত ‘জুলহাসের মাদক স্পট’সহ একাধিক মাদক স্পট সরেজমিনে পরিদর্শন করেছেন তানভীর আহমেদ রবিন। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এসব স্পট স্থায়ীভাবে উচ্ছেদের দাবি জানিয়েছেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আখিউল ইসলাম (বিপিএম ও পিপিএম), সহকারী পুলিশ কমিশনার মো. এহসান এবং কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুজ্জামান।
এ সময় জুরাইন ও আশপাশের এলাকায় চিহ্নিত মাদক স্পটগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব স্থানে মাদক কেনাবেচা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তানভীর আহমেদ রবিন।
তিনি বলেন, মাদকের বিস্তার রোধ করা না গেলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই এলাকার যুবসমাজকে সুরক্ষিত রাখতে এবং সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখতে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
এ সময় চিহ্নিত মাদক স্পটগুলো স্থায়ীভাবে উচ্ছেদে পুলিশ প্রশাসনকে দ্রুততম সময়ে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন