লগইন
প্রাইম টিভি
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শিক্ষার আলো ছড়িয়ে দিতে মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমির কমিউনিটি শিক্ষা জরিপ।

কোনাবাড়ীতে শ্রমিকদের বাড়ী ভাড়া না বাড়ানোর আহ্বান এমপি মজিবুরের

মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন

রাতের অন্ধকারের থানা ছাড়লেন ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান।

আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা থাকায় নারায়ণগঞ্জে এমপি পুত্রকে শোকজ

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬ তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত..

কেরানীগঞ্জ এর কদমতলী এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

মান্দায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১০৪২ মেট্রিক টন

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে কাজ করছে। পরিস্থিতি দ্রুত সামাল দিতে আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
​বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামক ওই কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ করে কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুনের ঘন কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে।
​গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
​টঙ্গী ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক ওই ওষুধ কারখানায় আগুন লাগার সংবাদ আসে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
​এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, একটি ওষুধ কোম্পানির কারখানায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর জানানো সম্ভব হবে।
​

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে কাজ করছে। পরিস্থিতি দ্রুত সামাল দিতে আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
​বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামক ওই কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ করে কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুনের ঘন কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে।
​গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
​টঙ্গী ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক ওই ওষুধ কারখানায় আগুন লাগার সংবাদ আসে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
​এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, একটি ওষুধ কোম্পানির কারখানায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর জানানো সম্ভব হবে।
​

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি