নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বন্ধ থাকা ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে মেসার্স রাজ ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জলছত্র মোড়ে এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গত মৌসুমে বন্ধ থাকা রাজ ব্রিকসের পুনর্নির্মাণ ও সংস্কারকাজ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চালু রাখা হয়েছিল। এ ঘটনায় জরিমানা করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না যাওয়া পর্যন্ত ভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বন্ধ থাকা ইটভাটাটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ এবং নতুন নামে চালুর প্রস্তুতি নিয়ে সম্প্রতি দৈনিক প্রতিদিনের কাগজ ও প্রাইম টিভিতে ‘নওগাঁয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ইটভাটা চালুর চেষ্টা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর মঙ্গলবার ইটভাটাটিতে অভিযান চালিয়ে জরিমানা করল প্রশাসন।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন