জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি..
"বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ" এই স্লোগানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আনসার ও ভিডিপি।
মঙ্গলবার( ৬ অক্টোবর) বিকেলে কাশিপুর ইউনিয়নে কাজদাহর পাড়ের সড়কের দুই ধারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা সার্কেল এ্যাডজুটেন্ট মনজুরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলার আনসার ও ভিডিপির প্রশিক্ষক,ফুলবাড়ী উপজেলার আনসার ও ভিডিপির প্রশিক্ষক, নাহিদ সুলতান,আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা নুরুন্নাহার বেগম, কাশিপুর ইউনিয়নে ভিডিপি দলনেতা হাবিবুর রহমান, বড়ভিটা ইউনিয়ন আনসার কমান্ডার রবিউল ইসলাম,ভাঙ্গামোড় ইউনিয়ন আনসার কমান্ডার নুরনবী সরকার,শিমুলবাড়ী ইনিয়নের ভিডিপি দলনেতা শাহিন আলম সহ উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা সার্কেল সার্কেল এ্যাডজুটেন্ট মনজুরুল ইসলাম,শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব গাছকে বড় করে তুলতে হবে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে তৈরি হবে সবুজ ও নির্মল পরিবেশ।পরিবেশ রক্ষায় এমন বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা স্থানীয়দের।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন