লগইন
প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নওগাঁর সাপাহারে কৃতি স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ

রাঙ্গাবালীতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাদ্রাসা দারুল আরকামে পুরস্কার বিতরণী, ছবক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ​

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে  সংবর্ধনা ও নবীন বরণ

নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের নতুন দুই তলার উদ্বোধন

রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন

মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মানবতার সেবায় সারাদেশে কাজ করছে বাঙ্গালী ফাউন্ডেশন।

মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মানবতার সেবায় সারাদেশে কাজ করছে বাঙ্গালী ফাউন্ডেশন।

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মোঃ ফরিদ উদ্দীন

​চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে 'বার্ষিক পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

​অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নূরুল আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপিইটিসি (UPETC), সাতকানিয়ার ইন্সট্রাক্টর  বিএম আশিক বিন আজাদ। এতে আরো বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ফারুকুল ইসলাম।

সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম ও সীমা দাশ এর সঞ্চালনায় ​সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু ইউসুফ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন গারাঙ্গিয়া  ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধা তালিকার শীর্ষে থাকা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম বলেন, "প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যতের মূল ভিত্তি। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পাঠদানের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে এই ধরনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মোঃ ফরিদ উদ্দীন

​চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে 'বার্ষিক পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

​অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নূরুল আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপিইটিসি (UPETC), সাতকানিয়ার ইন্সট্রাক্টর  বিএম আশিক বিন আজাদ। এতে আরো বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ফারুকুল ইসলাম।

সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম ও সীমা দাশ এর সঞ্চালনায় ​সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু ইউসুফ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন গারাঙ্গিয়া  ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধা তালিকার শীর্ষে থাকা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম বলেন, "প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যতের মূল ভিত্তি। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পাঠদানের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে এই ধরনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি