সাজু মিয়া বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৯৮ বোতল ইস্কাফ ও ৩৩ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর তালুকদারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শহীদ পাইকার (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আবু বক্কর পাইকারের ছেলে। তার কাছ থেকে ৯৮ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ইস্কাফ ও ২৬ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়।
অপরদিকে, ২৯ সেপ্টেম্বর রাত সোয়া ২টার দিকে সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় এসআরবি-১২। এ সময় রোকেয়া বেগম (৪৪) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত দুলু প্রামাণিকের স্ত্রী। তার কাছ থেকে ৭ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়।
এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুইজন ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন