লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের মিলনমেলা ও ১১ উপজেলার কমিটি অনুমোদন

আরিফ হোসেন , মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় বাংলাদেশ প্রেসক্লাব মান্দা উপজেলা শাখার উদ্যোগে জেলার ১১টি উপজেলার সংবাদকর্মীদের নিয়ে পরিচিতি সভা, আলোচনা ও নবগঠিত কমিটি সমূহের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে। শনিবার সকালে ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মিলনায়তনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

​মান্দা উপজেলা শাখার সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। সাংবাদিকদের সত্য ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশের মাধ্যমে সমাজের অনিয়ম রোধে ভূমিকা রাখতে হবে।

​অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ এবং প্রধান আলোচক ছিলেন বিভাগের সভাপতি মো. হাসান ইমাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান (মকে)।

​সভা শেষে সাংগঠনিক পর্যালোচনার পর রাজশাহী বিভাগের সভাপতি জেলাটির ১১টি উপজেলার কমিটি অনুমোদন দেন। একই সাথে মান্দা উপজেলা কমিটিতে সোহানুর রহমান সোহানকে (রাজধানী টিভি) সভাপতি ও মোহাম্মদ আরিফ হোসেনকে (প্রাইম টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠ) সাধারণ সম্পাদক হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের মিলনমেলা ও ১১ উপজেলার কমিটি অনুমোদন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আরিফ হোসেন , মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় বাংলাদেশ প্রেসক্লাব মান্দা উপজেলা শাখার উদ্যোগে জেলার ১১টি উপজেলার সংবাদকর্মীদের নিয়ে পরিচিতি সভা, আলোচনা ও নবগঠিত কমিটি সমূহের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে। শনিবার সকালে ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মিলনায়তনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

​মান্দা উপজেলা শাখার সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। সাংবাদিকদের সত্য ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশের মাধ্যমে সমাজের অনিয়ম রোধে ভূমিকা রাখতে হবে।

​অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ এবং প্রধান আলোচক ছিলেন বিভাগের সভাপতি মো. হাসান ইমাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান (মকে)।

​সভা শেষে সাংগঠনিক পর্যালোচনার পর রাজশাহী বিভাগের সভাপতি জেলাটির ১১টি উপজেলার কমিটি অনুমোদন দেন। একই সাথে মান্দা উপজেলা কমিটিতে সোহানুর রহমান সোহানকে (রাজধানী টিভি) সভাপতি ও মোহাম্মদ আরিফ হোসেনকে (প্রাইম টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠ) সাধারণ সম্পাদক হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি