সাজু মিয়া, বিশেষ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বগুড়ার শিবগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার শিবগঞ্জ এম. এইচ. কলেজ গেট থেকে মীরের চক সড়কের দুই পাশে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার ( ২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় আয়োজিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এ সময় সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী খালিদ হাসান আরমান, পৌর যুবদলের আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. আর. মিজানসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন