লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন।

সাহস থাকলে এখনি দেশে আসেন; ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না---জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দসহ ১৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড

শিবগঞ্জে আটমূল ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের নতুন দুই তলার উদ্বোধন

বগুড়ার কাহালুতে কচুরিপানার ভেতর অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পোরশায় ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ

নওগাঁর মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের মিলনমেলা ও ১১ উপজেলার কমিটি অনুমোদন

নওগাঁর মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের মিলনমেলা ও ১১ উপজেলার কমিটি অনুমোদন

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন।

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন।

বিপ্লব মল্লিক মোংলা বাগেরহাটঃ

মোংলা নদীতে শিশুরা ভালোবাসার ফুল ছিটিয়ে এবং নদীর গুরুত্ব তুলে ধরে প্রতীকী কাগজের রঙিন নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পালন করেছে।

২৭ সেপ্টেম্বর রবিবার সকালে মোংলার নারিকেলতলায় নদীপাড়ে একর্মসুচি পালিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উত্তরণ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়। কর্মসুচির মধ্যে আরো ছিলো নদী ও জেলে জীবন সুরক্ষায় উপজেলা নির্বাহী অফিসার কাছে স্মারকলিপি পেশ, আলোচনা সভা, র‌্যালি, মানববন্ধন, নদীতে গণ গোসল এবং সাতার ও হাঁস ধরা প্রতিযোগিতা। এবারে বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য ছিলো ”বন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে পানি বাঁচবে, পানি বাঁচলে জীবন বাঁচবে”।

রবিবার সকাল সাড়ে ১০টায় ”নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই” শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। এ সময়ে আলোচনা সভায় বক্তৃতা করেন উত্তরণের ফিসনেট প্রকল্প খুলনার এডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান, পরিবেশকর্মী রাফিয়া জাহান মিশু, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, উত্তরণের মনিটরিং অফিসার মোঃ আনোয়ার হোসেন, মোংলা এরিয়া ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান, ইয়ুথ ফর সুন্দরবনের সোহেল রানা, মোহাম্মদ শাহীন খলিফা প্রমূখ। 

আলোচনা সভা ও মানববন্ধনে সভাপতির বক্তব্যে পরিবেশযোদ্ধা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন নদী-প্রকৃতি, জল, জঙ্গল এবং জমির উর্বরতা রক্ষায় ”নবায়নযোগ্য জ্বালানি, এখনই” কর্মসুচি বাস্তবায়ন অপরিহার্য হয়ে পড়েছে। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ছাই, গরম পানি এবং কয়লা দূষণ সুন্দরবনের প্রাণ পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদী খালের জলজ জীববৈচিত্র’র ক্ষতিসাধন করছে। নদী ও জেলে জীবন, মৎস্য সম্পদ এবং জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ন্যায্য র‌্যপান্তর ঘটাতে হবে।

উত্তরণের ফিসনেট প্রকল্পের এডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন মহামান্য আদালতের রায়ে নদীকে একটি জীবন্ত সত্তা হিসেবে উল্লে্যখ করা হয়েছে। নদী বাঁচাতে সকল প্রকার দখল এবং দূষণ বন্ধ করতে হবে। অবৈধ মৎস্য আহরণ বন্ধ করতে বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করতে হবে। 

জেলে সমিতির নেতা আব্দুর রশিদ বলেন শিল্প দূষণ, কয়লা দূষনের কবল থেকে সুন্দরবনের প্রাণ পশুর নদীসহ সুন্দরবনের অঞ্চলের নদী-খাল-জলাশয়কে রক্ষা করতে হবে। পরিবেশকর্মী রাফিয়া জাহান মিশু বলেন নদী পাড়ের মানুষ ভালো থাকলে নদী ভালো থাকবে। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। 

নদী বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনা সভা ও মানববন্ধনের আগে শিশুরা নদীর প্রতি ভালোবাসা জানাতে নদীতে ফুল ছিটায় এবং নদীর গুরুত্ব তুলে ধরতে প্রতীকী কাগজের রঙিন নৌকা মোংলা নদীতে ভাসিয়ে দেয়। সবশেষে মোংলা নদীতে গণ গোসল, সাতার প্রতিযোগিতা এবং হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এর আগে সকাল সাড়ে ৯টায় নদী ও জেলে জীবন সুরক্ষার দাবিতে মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন।

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি