লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তি ও সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তেতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন তেতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম। এ ছাড়া পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন পরিষদের সদস্যরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। পাশাপাশি তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতেও খেলাধুলা ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তি ও সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তেতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন তেতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম। এ ছাড়া পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন পরিষদের সদস্যরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। পাশাপাশি তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতেও খেলাধুলা ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি