মিঠু আহমেদ জামালপুর।
জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, সাহস থাকলে এখনি দেশে আসেন; ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে শনিবার বিকালে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে দেশবিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, অনলাইনে হুংকার না দিয়ে সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে। হত্যাকারীদের জন্য দেশে ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা হবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে উন্নয়নের নামে ঢাকা শহরে কয়েকটি ব্রিজ ও ওভারপাস বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এখনো তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এই ফ্যাসিবাদ কঠোরভাবে রুখে দেওয়া হবে।
সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, ওয়ারেছ আলী মামুন ও সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আহছানুজ্জামন রুমেল ও শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ মাসুদসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন