সাজু মিয়া বিশেষ প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশে একটি অটোরিকশা পাওয়া যাওয়ায় বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টা ৫০ মিনিটের দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া স্ট্যান্ডের পাশে বড়ইতলা এলাকার কিবরিয়া পেপার মিলের দক্ষিণ পাশে কচুরিপানার মধ্যে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা কাহালু থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা ওই পুরুষের মরদেহ উদ্ধার করে। এ সময় শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থলের পাশে একটি অটোরিকশা পাওয়া গেছে। এ কারণে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে—এমন সন্দেহের বিষয়টিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ বা ঘটনার সঙ্গে অটোরিকশাটির সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন