নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নতুন দ্বিতীয় ও তৃতীয় তলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের নতুন দ্বিতীয় ও তৃতীয় তলার শুভ উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, বিদ্যালয় কার্যপরিষদের সভাপতি মো. মিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষাপ্রকৌশলী মো. আসলাম মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন দুই তলা চালু হওয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট কমার পাশাপাশি শিক্ষার্থীরা আরও সুন্দর ও উপযোগী পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব সেলিনা পারভীন। উদ্বোধন শেষে অতিথিরা বিদ্যালয়ের নতুন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন